“বাঙালি জাতির পরম সৌভাগ্য তারা সাবধানী ও বুদ্ধিমান। তাই দেশের জনগণের বৃহত্তম অংশই আপনার সত্যবাদিতার নীতিমালার চমকে বিভ্রান্ত হয়নি। ওই ভয়ংকর ফাঁদটায় তারা পা দেয়নি। সত্যনিষ্ঠ হবার মতো বেআদবী করেনি। তাইতো তারা বেঁচে গেছে। শুধু বেঁচে যায়নি। সমৃদ্ধ হয়েছে তারা। নিত্য স্ফীত হয়েছে তাদের বৈভব। এবং কি প্রচন্ড তাদের দাপট! 'অথচ আমার মতো মুষ্টিমেয় হতভাগা, যারা আপনার বাগাড়ম্বরে মুগ্ধ হয়েছিলাম, যারা 'সদা সত্য কথা বলিবো' বলে স্পর্ধায় গ্রীবা বাঁকিয়েছিলাম শৈশবের এক দুর্বল মুহূর্তে, মাননীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একবার তাকিয়ে দেখুন কি প্রায়শ্চিত্ত তাদের করতে হচ্ছে। সত্যনিষ্ঠার পাপে আমাদের জীবনটা বিপর্যস্ত হয়ে গেছে। সত্যবাদিতার ঋণ শুধতে গিয়ে আমাদের সম্পত্তি গেছে, চাকরি গেছে, নিত্য লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে কি ঘরে কি বাইরে, সর্বত্র।”
Quote by Khandker Ali Ashraf
Book:দুর্জন উবাচ
Work
দুর্জন উবাচ
Browse quotes and source details for this work. more
Author
You May Also Like
“Honest is my policy. That's in fact my problem.”
Source: Jasmine Days
Source: Empire of Ivory
Source: The Wake Up
Source: Asking for a Friend: Three Centuries of Advice on Life, Love, Money, and Other Burning Questions from a Nation Obsessed
Source: Pot Sex Love God Jesus: A Unique Journey