“হৃদয় তোমাকে পেয়েছি, স্রোতস্বিনী ! তুমি থেকে থেকে উত্তাল হয়ে ছোটো, কখনো জোয়ারে আকণ্ঠ বেয়ে ওঠো তোমার সে-রূপ বেহুলার মতো চিনি। তোমার উৎসে স্মৃতি করে যাওয়া আসা মনে-মনে চলি চঞ্চল অভিযানে, সাহচর্যেই চলি, নয় অভিমানে, আমার কথায় তোমারই তো পাওয়া ভাষা। রক্তের স্রোতে জানি তুমি খরতোয়া, ঊর্মিল জলে পেতেছি আসনপিঁড়ি, থৈথৈ করে আমার ঘাটের সিঁড়ি, কখনো-বা পলিচড়া-ই তোমার দোয়া। তোমারই তো গান মহাজনী মাল্লার, কখনো পান্সী-মাঝি গায় ভাটিয়ালি, কখনো মৌন ব্যস্তের পাল্লায়, কখনো-বা শুধু তক্তাই ভাসে খালি। কত ডিঙি ভাঙো, যাও কত বন্দর, কত কী যে আনো, দেখো কত বিকিকিনি, তোমার চলায় ভাসাও, স্রোতস্বিনী,”
Quote by Bishnu Dey
Work
স্মৃতি সত্ত্বা ভবিষ্যৎ
Browse quotes and source details for this work. more
Author
You May Also Like
Source: The Thugs & a Courtesan
Source: In the Vision of God
Source: Jet Lag Junkie: Unfiltered Tales of a Compulsive Wanderer
Source: The Freedom of Being Human
Source: Au-delà de cette limite votre ticket n'est plus valable
Source: So I Let It Be
“We don't just sing; we are the song.”
Source: The Beautiful Mystery