Quote image editor
“পুরুষতান্ত্রিক বাঙলা কবিতা বারবার প্রেমিকা কেমন এবং কী রকম হবে- তার একটা দীর্ঘ দেবীবন্দনার অশ্লীল তালিকা বারবারই তো আমাদের সম্মুখে স্তন-যোনি-নিতম্বের দাবিসহ ক্রমাগত পেশ করে গেছে; সেই পুরুষনির্মিত গণোরিয়ার দাবি এবং মধুকর ডিঙির সংখ্যা একইসঙ্গে শুনতে শুনতে এবং গুনতে গুনতে আমরাও যখন ক্রমশ ক্লান্ত ও বিপর্যস্ত- ঠিক সেই রকম এক ক্লান্তি ও লাঞ্ছনার কালে "লবণপীড়িত মহুলমাস" অতিক্রম করতে করতে সোনালী আমাদের সামনে এসে দাঁড়ালেন- অনেকটা যেন অলংকারবর্জিত আভরণবর্জিত এক রক্তিম ও শ্যামলীন যোগিনী- যিনি প্রথম স্পষ্ট করে বললেন- তাঁর চাই মৃত্তিকা ও নক্ষত্র দিয়ে গড়ে ওঠা এক প্রেমিক, যে প্রেমিক যে কোনো মুহূর্তে দাঁড় বেয়ে বর্ষা আনতে পারে- যে প্রেমিক যে কোনো মুহূর্তে বন্ধ্যা পাথরে ঘা মেরে মেরে পদ্মফুল তুলে আনতে পারে- যে একইসঙ্গে খুনী শ্যাম এবং তরঙ্গবিক্ষুব্ধ অবধূতও বটে- সোনালী, সোনালী একমাত্র সেই বজ্রযোগীস্বরূপ প্রেমিকসত্ত্বার অপেক্ষায় পরকীয়ারত, স্পষ্ট ও প্রলয়তুচ্ছ” — Sonali Chakraborty