Quote image editor
“সুকুমার রায়কে 'হাসির কবিতা'র গণ্ডির মধ্যে ধরে রাখা যায় না। 'আবোল তাবোল', আমার প্রথম থেকেই মনে হয়েছে, বাংলা ভাষার রীতিমতো একটি কাব্যগ্রন্থ, যাতে হাসির ছুতো করে, ছবি ও কৌতুকের সাহায্যে ভুলিয়ে এনে, শিশুদের এবং বয়স্কদেরও কয়েক ফোঁটা বিশুদ্ধ কাব্যরস অন্তঃস্থ করে দেওয়া হলো। 'মেঘ-মুলুকে ঝাপসা রাতে রামধনুকের আবছায়াতে' বসে 'আলোয় ঢাকা অন্ধকারে'র গন্ধে ঘন্টাধ্বনি শুনতে পাবেন কি কবি ছাড়া অন্য কেউ? না কি অন্য কেউ 'পান্তভূতের জ্যান্ত ছানা'কে 'জোছনা হাওয়ার স্বপ্ন-ঘোড়া'য় চড়িয়ে দেবেন? তাঁকে কবি বলে না-মানতে হলে "কবি" কথাটায় অন্যায়ভাবে সীমানা টানতে হয়। ("বাংলা শিশুসাহিত্য" প্রবন্ধ থেকে)” — Buddhadeva Bose
সুকুমার রায়কে 'হাসির কবিতা'র গণ্ডির মধ্যে ধরে রাখা যায় না। 'আবোল তাবোল', আমার প্রথম থেকেই মনে হয়েছে, বাংলা ভাষার রীতিমতো একটি কাব্যগ্রন্থ, যাতে হাসির ছুতো করে, ছবি ও কৌতুকের সাহায্যে ভুলিয়ে এনে, শিশুদের এবং বয়স্কদেরও কয়েক ফোঁটা বিশুদ্ধ কাব্যরস অন্তঃস্থ করে দেওয়া হলো। 'মেঘ-মুলুকে ঝাপসা রাতে রামধনুকের আবছায়াতে' বসে 'আলোয় ঢাকা অন্ধকারে'র গন্ধে ঘন্টাধ্বনি শুনতে পাবেন কি কবি ছাড়া অন্য কেউ? না কি অন্য কেউ 'পান্তভূতের জ্যান্ত ছানা'কে 'জোছনা হাওয়ার স্বপ্ন-ঘোড়া'য় চড়িয়ে দেবেন? তাঁকে কবি বলে না-মানতে হলে "কবি" কথাটায় অন্যায়ভাবে সীমানা টানতে হয়।
("বাংলা শিশুসাহিত্য" প্রবন্ধ থেকে)