Quote image editor
“মনে হয় মার চোখে পাতা নেই মাছেদের মতো আমার পড়ার স্বর মায়ের গলার কাছে সার বেঁধে এসে দাঁড়িয়েছে এঁটো ভাত গন্ধ ছাড়ে আরশোলা হেঁটে এসে দেখে তার মতো এক প্রাণী, বিবর্তন হয় নি কখনো একা জেগে বসে আছে কখন ছেলের পড়া হবে” — মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
মনে হয় মার চোখে পাতা নেই মাছেদের মতো
আমার পড়ার স্বর মায়ের গলার কাছে সার বেঁধে এসে দাঁড়িয়েছে
এঁটো ভাত গন্ধ ছাড়ে
আরশোলা হেঁটে এসে দেখে
তার মতো এক প্রাণী, বিবর্তন হয় নি কখনো
একা জেগে বসে আছে
কখন ছেলের পড়া হবে