Quote image editor
“কি অদ্ভুত যোগাযোগ দ্যাখো এতকাল অপেক্ষার পর দু’জনেই বিপরীত মুখে হেঁটে যাব দু’জনের পদচিহ্ন ধরে। জেলের দেয়াল বড় উঁচু অনেক বেলা না হলে নিজেদের ছায়া পড়ে না অনেকটা সময় থাকে কবিতা লেখার। শিল্পীর ভাগ্যই তাই যাঁকে সে শরীর দেয় তাঁরই কাছে হাঁটু মুড়ে বসা...। আর তুমিও শিল্পী বটে মাটি জল বাতাস উত্তাপে যে মানুষ তোমাকে নিজের আকার দেয়; সেই পঞ্চভূতে মিশিয়েই তাকে দাও তোমার আকার।” — মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
কি অদ্ভুত যোগাযোগ দ্যাখো
এতকাল অপেক্ষার পর
দু’জনেই বিপরীত মুখে
হেঁটে যাব দু’জনের পদচিহ্ন ধরে।
জেলের দেয়াল বড় উঁচু
অনেক বেলা না হলে নিজেদের ছায়া পড়ে না
অনেকটা সময় থাকে কবিতা লেখার।
শিল্পীর ভাগ্যই তাই
যাঁকে সে শরীর দেয়
তাঁরই কাছে হাঁটু মুড়ে বসা...।
আর তুমিও শিল্পী বটে
মাটি জল বাতাস উত্তাপে
যে মানুষ তোমাকে নিজের আকার দেয়;
সেই পঞ্চভূতে মিশিয়েই
তাকে দাও তোমার আকার।