“আমি জীবনে মনে করার মতো কোন মহৎ কর্ম করিনি। রাজনীতির নেতৃত্ব দেইনি, সাহিত্যের সেনাপতিত্ব করিনি, পড়াশোনায় কখনো কৃতিত্বের পরিচয় রাখিনি। এমন ফলবান প্রেম আমার জীবনে কোনদিন আসেনি যা আমার জীবনকে একটি স্থির বিন্দুতে দাঁড় করাতে পেরেছে। আমার গোটা জীবনটাই আমার কাছে একদম ফাঁকা এবং অর্থহীন মনে হয়। এ জীবনে আমি এমন কোন কাজ করিনি যা আমার নিষ্ফল জীবনের ঊষর মুহূর্তসমূহে একটি সান্ত্বনার স্নিগ্ধ প্রলেপ বুলিয়ে দিতে পারে। তবু আমি যখন পেছনের দিকে তাকাই, আমার স্মৃতিতে সেই ফলবান ক্ষেতের ছবিটি মূর্ত হয়ে ওঠে, প্রতিটি গাছ, প্রতিটি চারা, প্রতিটি লতা আলাদা করে শনাক্ত করতে পারি।” Emotion Book:পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ Source: পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ