Quotessence
Home / Books / Antologia Poética

Antologia Poética

Book by Anna Akhmatova · 2 quotes · Amigos, Cleopatra, Communism

Filter quotes by topic

Antologia Poética Quotes

“ক্লিওপেট্রা ( আমি বাতাস ও আগুন - শেকসপিয়ার ) অ্যান্টনির মরা ঠোঁটে আগেই ও খেয়েছিল চুমো সিজারের পায়ে পড়ে হাঁটু গেঁযে নিয়েছিল কেঁদে চাকরেরা বিশ্বাসঘাতক । মিইয়ে আসা গাঢ় অন্ধকারে ওকে হেরে যেতে দেখে রোমের ইগলপাখি উল্লাসে বাজাচ্ছে ভেঁপুভেরি । ওর কমনীয় রূপে বাঁধা শেষতম লোকটি ঘরে ঢোকে ঋজু ও রাজকীয় । নিজেরি রানির সামনে তোতলায় : “দাসি-গোলামের মতো হাঁটাবে তোমাকে রাজপথে, কেননা বিজয়ী !” শুনেও ও শুয়ে থাকে, হাঁসের মতন গ্রীবা, শান্ত গরিমায় ! ভোর হলে শেকলে বাঁধবে ওর ছেলেমেয়েদের । সামান্য প্রেম পৃথিবীতে রয়ে গেছে ওর : এও লোকটির সাথে রসিকতা । তারপর ছেড়ে দেবে শেষ করুণার মতো বিষধর শ্যামল বুকের মাঝে আলতো হাতে কালো জীবটাকে ।”