“পরিবারকে সময় দিয়ো। কারণ একসময় যত সামনে আগাবে দেখবে বাকি সব পেছনে পড়ে আছে। চাইলেও সেখানে ফিরতে পারবে না। কারণ, পৃথিবী খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। আমরা স্বীকার করি বা না করি। সাম্যতার, রাজনৈতিক উন্নতির, কিংবা ভালোভাবে বেঁচে থাকার যে আদর্শ নিয়ে আমরা কথা বলতাম তার সব কিছুই তলিয়ে যাচ্ছে চোরাবালিতে। হয়তো কোনোদিন আর ফিরবে না।” LifeFamily Book:জলজ লকার Source: জলজ লকার
“হয়তো আমার ভেতরে কোথাও এক সেকেলে সত্তা বাস করে। প্রযুক্তিকে মনে হয় প্রাণহীন। যতটুকু ব্যবহার না করলেই নয় ততটুকুই শুধু করি। বই পড়ার সময়টুকু আমার একান্ত নিজের। বইয়ের সাদা কালো অক্ষর, কাগজের পাতা, মোটা কিংবা পাতলা মলাটে খোদাই করা শিরোনাম আমার হাত দিয়ে স্পর্শ করতে, অনুভব করতে ভালো লাগে। ভালো লাগে বইয়ের পুরানো কিংবা নতুন ঘ্রাণ। মনে হয় আমি নিজেকে খুঁজে পাই সেই ঘ্রাণে। খুব বেশি হলে আমি কোনো পোর্টেবল রিডিং লাইট কিনতে পারি অন্ধকারে বই পড়ার জন্য, কিন্তু সেটুকু বাদে আর কোনো যন্ত্রের কাছে নিজেকে বাঁধতে চাই না।” ReadingBooksReader Book:জলজ লকার Source: জলজ লকার
“বেশির ভাগ মানুষ স্কুলজীবন নিয়ে প্রচুর পরিমাণে আবেগী ও স্মৃতিকাতর হলেও আমার বিশ্বাস কলেজজীবন হলো সেই সময় যখন আসলে আমাদের বেঁচে থাকার হিসাব-নিকাশ ও দর্শন বদলে যায়। দুই থেকে আড়াই বছরের সেই সময়টা যেমন গতিময়, তেমনই অস্থির। বয়সটাও টালমাতাল। আমরা না ছোটো, না প্রাপ্তবয়স্ক। এই বয়সে কখনো ধাওয়া করে স্কুলজীবনের পিছুডাক, কখনোবা দূরবর্তী কোনো নিষিদ্ধ আহবান যা আমাদের বারবার বলে প্রচলিত সব নিয়ম ভেঙে ফেলতে।” LifeLife LessonsCollege LifeSchool Life Book:জলজ লকার Source: জলজ লকার