“আমাদের বাঙ্গালিদের মধ্যে দুইটা দিক আছে। একটা হল 'আমরা মুসলমান, আর একটা হল আমরা বাঙালি।' পরশ্রীকাতরতা আর বিশ্বাসঘাতকতা আমাদের রক্তের মধ্যে রয়েছে। বোধহয় দুনিয়ার কোন ভাষায়ই এই কথাটা পাওয়া যাবেনা, 'পরশ্রীকাতরতা'। পরের শ্রী দেখে যে কাতর হয় তাকে 'পরশ্রীকাতর' বলে। ঈর্ষা, দ্বেষ সকল ভাষায়ই পাবেন,সকল জাতির মধ্যেই কিছু কিছু আছে, কিন্তু বাঙ্গালিদের মধ্যে আছে পরশ্রীকাতরতা। ভাই, ভাইয়ের উন্নতি দেখলে খুশি হয়না। এই জন্যই বাঙালি জাতির সকল রকম গুণ থাকা সত্ত্বেও জীবনভর অন্যের অত্যাচার সহ্য করতে হয়েছে।” CharacteristicsBangladeshBangali Book:অসমাপ্ত আত্মজীবনী Source: অসমাপ্ত আত্মজীবনী
“ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাদেশ দখল করে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় তখন বাংলার এত সম্পদ ছিল যে, একজন মুর্শিদাবাদের ব্যবসায়ী গোটা বিলাত শহর কিনতে পারত। সেই বাংলাদেশের এই দুরবস্থা চোখে দেখেছি যে, মা মরে পড়ে আছে, ছোট বাচ্চা সেই মরা মার দুধ চাটছে। কুকুর ও মানুষ একসাথে ডাস্টবিন থেকে কিছু খাবার জন্য কাড়াকাড়ি করছে। নিজের ছেলেমেয়েকে বিক্রি করতে চেষ্টা করছে।কেউ কিনতে ও রাজি হয় নাই। বাড়ির দুয়ারে এসে চিৎকার করছে, মা বাঁচাও, কিছ খেতে দাও মরে তো গেলাম, আর পারি না, একটু ফেন দাও।” এই কথা বলতে বলতে ঐ বাড়ির দুয়ারের কাছেই মরে পরে গেছে।” Bangladesh Book:অসমাপ্ত আত্মজীবনী Source: অসমাপ্ত আত্মজীবনী
“I have given you independence, now go and preserve it.” GivenIndependencePreserves Author:Sheikh Mujibur Rahman
“My greatest strength is the love for my people, my greatest weakness is that I love them too much.” PeopleToo MuchWeakness Author:Sheikh Mujibur Rahman