“ভালো আর মন্দ, আলো আর অন্ধকার সৃষ্টির মুহূর্ত থেকেই বর্তমান, বৈপরীত্য আছে বলে সৃষ্টির সার্থকতা আছে। দানবিকতার ওপরে ঐশ্বরিকতার প্রতিষ্ঠাই মানুষের সাধনা।” LifeReligionHumanityBeliefHumanPhilosophy Of LifeOriginPhilosphy Book:তারানাথ তান্ত্রিক সমগ্র Source: তারানাথ তান্ত্রিক সমগ্র
“জীবনে কিছু কিছু ব্যাপার আছে যা রূঢ় হলেও সত্য। ওকে জায়গায় থেকে জীবন কাটাবো এমন ইচ্ছে থাকলে তো বাড়িতেই থাকতাম, মাকে কাঁদিয়ে গৃহত্যাগ করতাম না। ভালবাসা, বন্ধুত্ব, প্রীতির সম্পর্ক-এসব খুব ভাল জিনিস, কিন্তু যে মোহ মহোত্তর সত্য থেকে আমাদের আড়াল করে রেখেছে তার থেকে মুক্তি পেতে হলে যতই কষ্ট হোক পথে বেরিয়ে পড়তে হবে। আমি আপনাদের ভালবাসায় জড়িয়ে পড়েছি। এবার যেতে হবে।” LoveHomeTruthMotherFreedomFascinationPhilosphy Book:তারানাথ তান্ত্রিক সমগ্র Source: তারানাথ তান্ত্রিক সমগ্র
“দুর্যোগ আর দুঃসময়ের দুটো রূপ আছে। একটা রূপ আমাদের সন্ত্রস্ত করে, অন্যটা একধরনের বিচিত্র আনন্দের জন্ম দেয়। মানুষ যতই বলুক, সে শুধুমাত্র শান্তির পূজারী নয়। তাহলে আদিম যুগ থেকে মানবসভ্যতা একটুও অগ্রসর হত না। আরামে গাছের ছায়ায় শুয়ে গান গেয়ে দিন কাটানোর সুযোগ ছেড়ে মানুষ চিরকাল বেরিয়ে পড়েছে অজানার হাতছানিতে। প্রায়ান্ধকার বনের মধ্যে দাঁড়িয়ে আমারও গা-ছমছম করা অনুভূতি আর আনন্দ একসঙ্গে হল।” LifeHappinessFearMankindHumanPhilosphy Book:তারানাথ তান্ত্রিক সমগ্র Source: তারানাথ তান্ত্রিক সমগ্র
“পানিফলের ঝাঁক অর্ধেক পুকুর ছেয়ে থাকে, কিন্তু যে কোন একটা জায়গা ধরে টান দিলে সবটা একসঙ্গে নড়ে ওঠে। আমাদের বেঁচে থাকাও ঠিক তাই। আলাদা ঘটনা বলে কিছু হয় না। সবকিছু সবকিছুর সঙ্গে সম্পর্কিত। আমি তুমি দেবদর্শন অমরজীবন জীবন মৃত্যু হাসি কান্না-সব।” LifeRelationshipsPhilosphyViewpoint Book:তারানাথ তান্ত্রিক সমগ্র Source: তারানাথ তান্ত্রিক সমগ্র