“হত্যাকাণ্ড আমাকে বারবার জীবন থেকে হড়কে জীবনের ফঁদাই পড়তে হচ্ছে মৃত্যু কেবলই কেবলই প্রতারণা করছে আমার সঙ্গে চারটে বাঘ আর তিনটে বুনো শুয়োরের ধ্বস্তাধস্তি চলছে আবছা জ্যোৎস্নায় আমার মিথ্যে জিভ থেকেই সত্যের চ্যালেঞ্জ ফঁড়ে ঝলসা দিচ্ছে মানু-বাচ্চাদের তাদের কান্না শুনে বধির হয়ে যাচ্ছে আমার কান আনন্দে সাততলা অব্দি লাফিয়ে উঠছে আমার জিভ প্রেমিকার কষ্ট দেখে আনন্দে কঁদে উঠেছিলাম আমি চুমু খেতে গিয়ে আলজিভ শুকিয়ে আসছে আমার চারিদিকের ভিজে স্যাঁতসেতে অন্ধকার থেকে আমি দানব না যিশুকৃষ্ট বুঝতে না পেরে রেস্তঁরায় ভিড় করছে মেয়েমানুষেরা আজ আর কোনো রাস্তা খঁজে পাচ্ছে না কেউ সরলভাবে হাঁটবার সব রাস্তাই লুটিয়ে থাকে সব পাপোষের তলায় গড়িয়ে যায় ধুলোর ঝড় সব জীবনের মথ্যেই ভয়ংকর কাঁপানো অর্থহীনতা শূন্যতা আঃ মৃত্যু বাঞ্চোৎ মৃত্যু অপমৃত্যুও ফেরার হয়ে পালাচ্ছে আমার ভয়া কেননা আমি বুঝে গেছি মৃত্যুর দমবন্ধ ভান কেননা আমি মৃত্যুর কাছে গিয়েছিলাম সরল চোখে” LoveLifeFriendsBetrayal Author:Tridib Mitra