Quote image editor
“তখন আমি বেশ তরুণ ছিলুম আমি সবে ষোলো বছরের হবো হয়তো কিন্তু ছেলেবেলার স্মৃতি মুছে গিয়েছিল যেখানে জন্মেছিলুম সেখান থেকে ৪৮,০০০ মাইল দূরে আমি ছিলুম মসকোতে, তিনঘণ্টির হাজার মিনার আর সাতটা রেলস্টেশান আর ওই হাজার আর তিন মিনার আর সাতটা রেলস্টেশান আমার জন্যে যথেষ্ট ছিল না কারণ আমি ছিলুম গরমমেজাজ আর পাগল তরুণ আমার হৃদয় ইফিসিয়াসের মন্দির কিংবা মসকোর রেড স্কোয়ারের মতন ছিল তপ্ত সূর্যাস্তের সময়ে আর আমার দুই চোখ ওই পুরোনো রাস্তা-ধরে চলার সময়ে জ্বলজ্বল করতো আর আমি আগেই এমন খারাপ কবি ছিলুম যে আমি জানতুম না তা কেমন করে নিজের সঙ্গে বয়ে নিয়ে যাই” — Blaise Cendrars
তখন আমি বেশ তরুণ ছিলুম
আমি সবে ষোলো বছরের হবো হয়তো কিন্তু ছেলেবেলার স্মৃতি মুছে গিয়েছিল
যেখানে জন্মেছিলুম সেখান থেকে ৪৮,০০০ মাইল দূরে
আমি ছিলুম মসকোতে, তিনঘণ্টির হাজার মিনার
আর সাতটা রেলস্টেশান
আর ওই হাজার আর তিন মিনার আর সাতটা রেলস্টেশান
আমার জন্যে যথেষ্ট ছিল না
কারণ আমি ছিলুম গরমমেজাজ আর পাগল তরুণ
আমার হৃদয় ইফিসিয়াসের মন্দির কিংবা
মসকোর রেড স্কোয়ারের মতন ছিল তপ্ত
সূর্যাস্তের সময়ে
আর আমার দুই চোখ ওই পুরোনো রাস্তা-ধরে চলার সময়ে জ্বলজ্বল করতো
আর আমি আগেই এমন খারাপ কবি ছিলুম
যে আমি জানতুম না তা কেমন করে নিজের সঙ্গে বয়ে নিয়ে যাই