“প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার শরীরে- আমি চুপ করে বসে থাকি- অন্ধকারে নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারারাত বাজি পোড়ায় হৈ-হল্লা- তারপর হঠাৎ সব মোমবাতি ভোজবাজীর মত নিবে যায় একসঙ্গে- উৎসবের দিন হাওয়ার মত ছুঁটে যায়, বাঁশির শব্দ আর কানে আসে না- তখন জল দেখলেই লাফ দিতে ইচ্ছে করে আমার মনে হয়- জলের ভেতর- শরীর ডুবিয়ে মুখ উঁচু করে নিঃশ্বাস নিই সারাক্ষণ- ভালো লাগে না সুপর্ণা, আমি মানুষের মত না, আলো না, স্বপ্ন না- পায়ের পাতা আমার চওড়া হয়ে আসছে ক্রমশঃ- ঘোড়ার খুরের শব্দ শুনলেই বুক কাঁপে, তড়বড়ে নিঃশ্বাস ফেলি, ঘড়ির কাঁটা আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন- আমার ভালো লাগে না- শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব”
Quote by Bhaskar Chakraborty
Work
ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
Browse quotes and source details for this work. more
Author
You May Also Like
“In America, the glass is neither full nor empty. It is buy one, get one free.”
Source: Closure of the Helpdesk — A Geek Tragedy
Source: Murphy
“Я имел подлость убить сегодня эту чайку. Кладу у ваших ног.”
Source: The Seagull
Source: Agni-Yoga
“Kannst du verhindern, daß unsere Köpfe sich auf dem Boden des Korbes küssen?”
Source: Dantons Tod
Source: Tutta la vita
Source: Poèmes, tome 4, 1924-1926
“Una sola letra había cambiado un árbol por un color. ¿Hay error más bonito que ese?”
Source: Grădina de sticlă
Source: Чайка