“ঠিক সময়ে ঠিক কথা বলার দাম এক টাকা, ঠিক সময়ে চুপ করে থাকার দাম দু'টাকা।” SilenceBengaliReticenceBangla Author:Bhaskar Chakraborty
“প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার শরীরে- আমি চুপ করে বসে থাকি- অন্ধকারে নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারারাত বাজি পোড়ায় হৈ-হল্লা- তারপর হঠাৎ সব মোমবাতি ভোজবাজীর মত নিবে যায় একসঙ্গে- উৎসবের দিন হাওয়ার মত ছুঁটে যায়, বাঁশির শব্দ আর কানে আসে না- তখন জল দেখলেই লাফ দিতে ইচ্ছে করে আমার মনে হয়- জলের ভেতর- শরীর ডুবিয়ে মুখ উঁচু করে নিঃশ্বাস নিই সারাক্ষণ- ভালো লাগে না সুপর্ণা, আমি মানুষের মত না, আলো না, স্বপ্ন না- পায়ের পাতা আমার চওড়া হয়ে আসছে ক্রমশঃ- ঘোড়ার খুরের শব্দ শুনলেই বুক কাঁপে, তড়বড়ে নিঃশ্বাস ফেলি, ঘড়ির কাঁটা আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন- আমার ভালো লাগে না- শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব” Tragicomedy Book:ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা Source: ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা