Quotessence
Home / Books / ছোটো ছোটো গদ্য ও পদ্য

ছোটো ছোটো গদ্য ও পদ্য

Book by Binoy Majumdar · 2 quotes · Caste System, Dalit, Landlord

Filter quotes by topic

ছোটো ছোটো গদ্য ও পদ্য Quotes

“নাপিত বনাম নমঃশুদ্র নাপিত উপরে নাকি নমঃশুদ্র সম্প্রদায় উপরে — এ কথা যখন আলোচ্য হল তখন কেবলমাত্র এই বললাম সাহিত্য দিয়েও নয়, গোপাল ভাঁড়ের গল্প দিয়ে নয়, রাজনীতি দিয়ে ভাবো । কতজন মন্ত্রী হয়েছে এ নমঃশুদ্র সম্প্রদায়ে — তাই দিয়ে ভাবো । নাপিতদের কেউ মন্ত্রী হতে পারেনি তো আর বহু নমঃশুদ্র মন্ত্রী হয়েছে তো এ যাবৎ গুনে গুনে দ্যাখো । এই রাজনীতি দিয়ে বোঝা যায় নমঃশুদ্র সম্প্রদায় নাপিতের উপরেই ঠিক ।”

“কবি মধুসূদন দত্তের কবিতা : ‘চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে । কিন্তু নহি গঞ্জি তেমা, গুরুজন তুমি পিতৃতুল্য, ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে…’ মধুসূদন দত্ত এই কবিতা লেখার শ-খানেক বছর পরে মৈমনসিংহের রাজা সত্যব্রত চৌধুরী এবং চণ্ডাল আমি এক ঘরের ভিতরে দুই বছর ছিলাম — ইডেন হিন্দু হোস্টেলে । এইসব আমি ভাবি এবং অবাক হয়ে যাই । সত্যব্রত ব্রেকফাস্ট খায় FIRPO হোটেলে । এবং বর্তমানে ৭২ বছর বয়সে চা খাই তা সিনেমায় তুলে নিয়ে গেছে ঢাকার মুসলমানরা । আমি FIRPO রেস্তোঁরায় একবারই ব্রেকফাস্ট খেয়েছিলাম সত্যব্রতর সঙ্গে । ( ছোটো ছোটো গদ্য ও পদ্য [২০০৭ ]”