“কবি যদি লোভী হয়, তাহলে সে কবি নয়, তা হলে সে পথের কাঙাল। কখনও সবুজ পরে, কখনও গেরুয়া ধরে, কখনও-বা টকটকে লাল। কবি যদি লোভী হয়, তা হলে সে কবি নয়, তা হলে সে ব'সে ফুটপাথে বলুক, 'সোনা কি তাঁবা যা-ই হোক দাও বাবা দাও এই কাঙালের হাতে '।” TruthPoetryPoetsBengaliBangla Book:নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা Source: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“কবি, তুমি গদ্যের সভায় যেতে চাও? যাও। পা যেন টলে না, চোখে সবকিছুকে-তুচ্ছ-করে-দেওয়া কিছুটা ঔদাস্য যেন থাকে। যেন লোকে বলে, সভাস্থলে আসবার ছিল না কথা, তবুও সম্রাট এসেছেন।” PoetryPoetPoemBengaliBangla Book:নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা Source: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক : রাজা, তোর কাপড় কোথায়?” TruthPoetryPowerPoemBraveryFlatteryBengaliBangla Book:নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা Source: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“মর্মমূলে বিঁধে আছে পঞ্চমুখী তীর, তার নাম ভালোবাসা। কেটেছে গোক্ষুরে যেন, নীল হয়ে গিয়েছে শরীর, তার নাম ভালোবাসা।” LovePoetryPoemBengaliBangla Book:নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা Source: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা