“ছেলেমানুষ আর বুড়োমানুষ একই জগতে বাস করে, কিন্তু দুজনের দৃষ্টি সমান নয়। আমরা ছেলেবেলায় মাঝে-মাঝে যে অদ্ভুত লোকের সংস্পর্শে আসি, বড়ো হলে তা ভুলে যাই। দৈবক্রমে কেউ-কেউ বড়ো হয়েও বাল্যের দিব্যদৃষ্টি বজায় রাখেন, এঁরাই সার্থক শিশু-সাহিত্য লিখতে পারেন। লীলা মজুমদারের এই দুর্লভ বাল্যদৃষ্টি আছে। ছেলেমেয়েরা এঁর লেখা পড়ে তৃপ্ত হবে কারণ ইনি তাদের চোখেই দেখেছেন, তাদের ভাষাতেই লিখেছেন। কথাচ্ছলে সদুপদেশ দেবার চেষ্টা করেননি।” LiteratureChildhoodBengaliBanglaJuvenile Fiction Author:Rajshekhar Basu