“...মনে হয় যেন খুব বেশি বলা হয়ে গেল এই কতদিনে। সমস্ত দিনের পর গভীর রাতে বাড়ি ফিরে গ্লানির মতো লাগে। কথা, কথা যেন একটু চুপ ছিল না কোথাও, থাকতে নেই, হাতে হাত রাখতে নেই। যে-নীরবকে খুঁজতে বেরিয়েছিলে, সবাই মিলে, কোথায় সেসব মিলিয়ে গেল বাতাসে, যেন সেসব জানতে নেই কখনও। ...তাই মনে হয় লিখতে হবে নিঃশব্দে কবিতা, এবং নিঃশব্দ কবিতা। শব্দই জানে কেমন করে সে নিঃশব্দ পায়।” SilenceBengaliBangla Author:Shankha Ghosh
“ঘরে ফিরে মনে হয় বড়ো বেশি কথা বলা হলো? চতুরতা, ক্লান্ত লাগে খুব? মনে হয় ফিরে এসে স্নান করে ধূপ জ্বেলে চুপ করে নীলকুঠুরিতে বসে থাকি? কী-বা আসে যায় লোকে বলবে মূর্খ বড়ো, লোকে বলবে সামাজিক নয়।” PoetrySilenceBengaliBangla Book:মূর্খ বড়ো, সামাজিক নয় Source: মূর্খ বড়ো, সামাজিক নয়
“স্রোতের ভিতরে ঘূর্ণি, ঘূর্ণির ভিতরে স্তব্ধ আয়ু লেখো আয়ু, লেখো আয়ু চুপ করো, শব্দহীন হও।” Silence Book:শঙ্খ ঘোষের কবিতাসংগ্রহ ১ Source: শঙ্খ ঘোষের কবিতাসংগ্রহ ১