“কবি মধুসূদন দত্তের কবিতা : ‘চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে । কিন্তু নহি গঞ্জি তেমা, গুরুজন তুমি পিতৃতুল্য, ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে…’ মধুসূদন দত্ত এই কবিতা লেখার শ-খানেক বছর পরে মৈমনসিংহের রাজা সত্যব্রত চৌধুরী এবং চণ্ডাল আমি এক ঘরের ভিতরে দুই বছর ছিলাম — ইডেন হিন্দু হোস্টেলে । এইসব আমি ভাবি এবং অবাক হয়ে যাই । সত্যব্রত ব্রেকফাস্ট খায় FIRPO হোটেলে । এবং বর্তমানে ৭২ বছর বয়সে চা খাই তা সিনেমায় তুলে নিয়ে গেছে ঢাকার মুসলমানরা । আমি FIRPO রেস্তোঁরায় একবারই ব্রেকফাস্ট খেয়েছিলাম সত্যব্রতর সঙ্গে । ( ছোটো ছোটো গদ্য ও পদ্য [২০০৭ ]” LifePoetry QuotesLandlordLowercasteUppercaste Book:ছোটো ছোটো গদ্য ও পদ্য Source: ছোটো ছোটো গদ্য ও পদ্য