“হোর্হে লুই বোর্হেস-এর কবিতা (১৮৯৯ - ১৯৮৬) । অনুবাদ : মলয় রায়চৌধুরী বাইরের প্রাঙ্গণ সন্ধ্যাবেলায় ওরা বিষণ্ণ হয়ে যায়, প্রাঙ্গণের দুই বা তিনটি রঙ । আজ রাতে, চাঁদ, উজ্বল বৃত্ত, পরিসরের ওপরে খবরদারি করতে পারে না । বাইরের প্রাঙ্গণ, আকাশের খাল । বাইরের প্রাঙ্গণ ঢালু হয়ে যায় যেখান দিয়ে আকাশ ঘরে ঢোকে । নির্মল, অনন্তকাল নক্ষত্রদের চৌমাথায় অপেক্ষা করে । বন্ধুত্বময় অন্ধকারে থাকতে ভালো লাগে প্রবেশপথে, কুঞ্জবন আর জলাধার ।” LoveGodPoetryDestinyPolemics Author:Jorges Luis Borges