“স্বপ্ন পান্ডুলিপি কাছে রেখে ধূসর দীপের কাছে আমি নিস্তব্ধ ছিলাম ব'সে; শিশির পড়িতেছিলো ধীরে-ধীরে খ'সে; নিমের শাখার থেকে একাকীতম কে পাখি নামি উড়ে গেলো কুয়াশায়, — কুয়াশার থেকে দূর-কুয়াশায় আরো। তাহারি পাখার হাওয়া প্রদীপ নিভায়ে গেলো বুঝি? অন্ধকার হাৎড়ায়ে ধীরে-ধীরে দেশলাই খুঁজি; যখন জ্বালিব আলো কার মুখ দেখা যাবে বলিতে কি পারো? কার মুখ? —আমলকী শাখার পিছনে শিঙের মত বাঁকা নীল চাঁদ একদিন দেখেছিলো তাহা; এ-ধূসর পান্ডুলিপি একদিন দেখেছিলো, আহা, সে-মুখ ধূসরতম আজ এই পৃথিবীর মনে। তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে, পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন, মানুষ র'বে না আর, র'বে শুধু মানুষের স্বপ্ন তখনঃ সেই মুখ আর আমি র'বো সেই স্বপ্নের ভিতরে।”
Quote by Jibanananda Das
Book:Selected poems
Work
Selected poems
This book compiles a selection of poems that showcase the depth and diversity of the author's poetic voice, exploring a range of subjects and employing different literary techniques. more
Author
You May Also Like
Source: Selected poems
“Never had it been so strangely clear to Siddhartha, how closely related passion was to death.”
Source: Siddhartha
Source: So Good They Can't Ignore You: Why Skills Trump Passion in the Quest for Work You Love
Source: Romeo and Juliet
Source: The Accidental Creative: How to Be Brilliant at a Moment's Notice