Quotessence
Home / Topics / Infedility Quotes

Infedility Quotes

Browse 2 quotes about Infedility.

Infedility Quotes

“বিয়ের বেড়ি মেয়েটি হাসল আর বলল : এই সোনার আঙটির রহস্য কি, এই আঙটির রহস্য যা এমন এঁটে বসে গেছে আমার আঙুলে, এই আঙটির রহস্য যা ঝিলমিল করছে আর এতো দ্যূতিময় ? যুবক বেশ অবাক হল আর বলল : এই আঙটি সৌভাগ্যের, জীবনের আঙটি । সবাই বলল : অভিনন্দন আর ভালো থেকো ! মেয়েটি বলল : হায় আমার এখনও সন্দেহ আছে আঙটির এই মর্মার্থের । বহু বছর কেটে গেল, আর এক রাতে এক হতোদ্যম মহিলা সোনার আঙটিটা দেখল আর তার দ্যূতিময় নকশায় দেখতে পেল স্বামীর বিশ্বস্ততার আশায় নষ্ট হওয়া দিনগুলো, দিনের পর দিন একেবারে বরবাদ । মহিলাটি উত্তেজিত হয়ে কেঁদে বললেন : হায়, এই আঙটি যা এখনও ঝিলমিল করে আর দ্যূতিময় রয়েছে তা ক্রীতদাসত্বের আর বাঁধনের বেড়ি ।”