Quotessence
Home / Topics / Rabindranath Tagore Quotes

Rabindranath Tagore Quotes

Browse 17 quotes about Rabindranath Tagore.

Rabindranath Tagore Quotes

“রাষ্ট্রে, ধর্মে, সমাজে, তাঁর জীবৎকালে যত আন্দোলন এ-দেশে জেগে উঠেছিলো, তার প্রায় প্রত্যেকটিতে সাড়া দিয়েছিলেন রবীন্দ্রনাথ, তাকে ফলিয়ে তুলেছিলেন সাহিত্যে, কখনো-কখনো প্রত্যক্ষভাবেও অংশ নিয়েছিলেন ; কিন্তু কদাচ কোনো সংঘভুক্ত হননি, কোনো পুরোহিতের আনুগত্য স্বীকার করেননি, তাঁকে বাঁধতে পারে এমন বাঁধন কারো হাতেই তৈরি হলো না। ("শিল্পীর স্বাধীনতা" প্রবন্ধের অংশ)”

“রবিঠাকুর যখন “ভেঙে মোর ঘরের ‘তালা’ নিয়ে যাবি কে আমারে” না লিখে “ভেঙে মোর ঘরের ‘চাবি’ নিয়ে যাবি কে আমারে” লিখেন, তখন সেটা মোটেও বেমানান লাগে না কারণ তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর!”

“রবিঠাকুরের “যদি তোর ডাক শুনে কেউ না আসে” গানের ১ম লাইনের পরের অংশটি আমাকে একটু ভাবিয়েছে- “তবে একলা চলো রে”। এখানে ছন্দ ও সুরের স্বার্থে ‘চলো’ মানানসই ঠিকই, কিন্তু শব্দটি ‘চল’ হবার কথা কারণ লাইনের শুরুতে ‘তোর’ শব্দটি বিদ্যমান!”

“Pluck this little flower and take it. Delay not! I fear lest it droop and drop into the dust. It may not find a place in thy garland, but honour it with a touch of pain from thy hand and pluck it. I fear lest the day end before I am aware, and the time of offering go by. Though its colour be not deep and its smell be faint, use this flower in thy service and pluck it while there is time.”

“রবীন্দ্রনাথ একজন প্রভাববিস্তারকারী কবি, কোনো সন্দেহ নাই; একজন কুম্ভিলক– তাতেও কোনো সন্দেহ নাই। তিনি ঋণস্বীকার না করে গগন হরকরার (গগন চন্দ্র দাস) ‘আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে’, কাঙাল হরিনাথের ‘হরিনাম দিয়ে মাতালে আমার একলা নিতাই রে‘ ও স্কটল্যান্ডের কবি রবার্ত বার্নসের ‘Ye Banks and Braes o’ Bonnie Doon’ (১৭৯১) গানের সুর ও ভাব ব্যবহার করেছেন। এ-রকম ঘটনা আরো ঘটিয়েছেন। চুরি-চামারি না করলে কেউ এতো বই রচনা করতে পারেন না। নামোল্লেখিত তিনটি গানের সুরেই আমরা যথাক্রমে ‘আমার সোনার বাংলা’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’ ও ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ গাচ্ছি।”

“বিদ্যালয়ের শিক্ষকেরা কেবল পড়াবেন, নিজেরা পড়বেন না, বা কাজ করবেন না - এটা কবি বরদাস্ত করতে পারতেন না। তিনি বলতেন, আলো থেকেই আলো জ্বালানো যায়, জ্ঞানতপস্বীরাই জ্ঞান বিতরণ করতে পারেন।”