“রাষ্ট্রে, ধর্মে, সমাজে, তাঁর জীবৎকালে যত আন্দোলন এ-দেশে জেগে উঠেছিলো, তার প্রায় প্রত্যেকটিতে সাড়া দিয়েছিলেন রবীন্দ্রনাথ, তাকে ফলিয়ে তুলেছিলেন সাহিত্যে, কখনো-কখনো প্রত্যক্ষভাবেও অংশ নিয়েছিলেন ; কিন্তু কদাচ কোনো সংঘভুক্ত হননি, কোনো পুরোহিতের আনুগত্য স্বীকার করেননি, তাঁকে বাঁধতে পারে এমন বাঁধন কারো হাতেই তৈরি হলো না। ("শিল্পীর স্বাধীনতা" প্রবন্ধের অংশ)” ArtistCultureLiteratureIndividualityThinkerBengaliIndependent ThinkingBanglaRabindranath Tagore Book:সাহিত্যচর্চা Source: সাহিত্যচর্চা
“I will not forgive. I will inflict and invite suffering-all our lives. As Bunni grows up she'll hear from her mother that her father is cruel,capricious, tyrannical person. Bunni won't love me. Everyone will take her side, because she is a woman, I won't be able to say a thing, ever. I will have to keep my mouth shut my entire life. I must maintain my wife's honour. And we call women the weaker sex! How deadly is the strength of frailty, and men-if they're gentlemen- how incredibly helpless!” MenSexWomenDivorceSeparationHonourHelplessGentlemenWeaker Book:It Rained All Night Source: It Rained All Night
“সুকুমার রায়কে 'হাসির কবিতা'র গণ্ডির মধ্যে ধরে রাখা যায় না। 'আবোল তাবোল', আমার প্রথম থেকেই মনে হয়েছে, বাংলা ভাষার রীতিমতো একটি কাব্যগ্রন্থ, যাতে হাসির ছুতো করে, ছবি ও কৌতুকের সাহায্যে ভুলিয়ে এনে, শিশুদের এবং বয়স্কদেরও কয়েক ফোঁটা বিশুদ্ধ কাব্যরস অন্তঃস্থ করে দেওয়া হলো। 'মেঘ-মুলুকে ঝাপসা রাতে রামধনুকের আবছায়াতে' বসে 'আলোয় ঢাকা অন্ধকারে'র গন্ধে ঘন্টাধ্বনি শুনতে পাবেন কি কবি ছাড়া অন্য কেউ? না কি অন্য কেউ 'পান্তভূতের জ্যান্ত ছানা'কে 'জোছনা হাওয়ার স্বপ্ন-ঘোড়া'য় চড়িয়ে দেবেন? তাঁকে কবি বলে না-মানতে হলে "কবি" কথাটায় অন্যায়ভাবে সীমানা টানতে হয়। ("বাংলা শিশুসাহিত্য" প্রবন্ধ থেকে)” PoetryPoetsBengaliBanglaLiterary TheoryJuvenile FictionNonsense Poetry Book:সাহিত্যচর্চা Source: সাহিত্যচর্চা
“No time for happiness, no time for sorrow. Work is the best of physicians.” HappinessWorkSorrowLonely Author:Buddhadeva Bose