“কথা হয় না বলে এমন নয় যে মনে পড়ে না মাঝে মাঝে শুধুই মনে করতে ইচ্ছে করে শব্দ ভালো লাগে না ।” BengaliBengali PoetryBengali PoetsBengali QuoteBengali AuthorBengali Dialogue Author:মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
“কথা বলুন রাস্তায় বেরিয়ে যে কোন কারোর সাথে চেনা বা অচেনা দেখবেন, কত মানুষ কথা বলতে চায় চুপ করে আছে শুধু – এই ভেবে – উল্টোদিকের মানুষটা যদি মুখ ঘুরিয়ে চলে যায় ! - লোকে কী ভাববে !” BengaliBengali PoetryBengali PoetsBengali QuoteBengali AuthorBengali Dialogue Author:মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
“টুকরো হতেই হয় । না হ’লে ভেঙেছ যে প্রকাশ পায় না ।” BengaliBengali PoetryBengali PoetsBengali QuoteBengali AuthorBengali Dialogue Author:মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
“একটা সময় আসে নিজেকে বলারও আর কিছুই থাকে না অবসাদ তীব্র হয় মনখারাপের কোন কারণ থাকে না লোকজন হাসাহাসি করে ।” BengaliBengali PoetryBengali PoetsBengali QuoteBengali AuthorBengali Dialogue Author:মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
“ভুলে যেতে এতো কষ্ট হয় ! পড়া বলতে গিয়ে কত হোঁচট খেয়েছি । স্যারের বেতের দাগ নীল হয়ে জেগেছে শরীরে । এখন শরীর নীল তবু তুমি জেগে আছ বলতে না পারা সব কথার ভিতর ।।” BengaliBengali PoetryBengali PoetsBengali QuoteBengali AuthorBengali Dialogue Author:মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
“দরজা খোল মা। ওধারের ছিটকিনিতে জং পড়ে আছে, সিঁদুর শুকোলে যে রঙ নেয় সিঁথি; ‘মা’র কাছে বাতাস তো সন্তানের শ্বাস’ বলতে মা, মনে আছে? জ্বরের ওপাশ থেকে; জলপটি, সরু কোন নদী কপালে বুলিয়ে দিতে; তাই পার হতেই এসেছি। শেষ লঞ্চ ছেড়ে গেলে আঁচলের সুতো ছিঁড়ে দিও। কতবার গৌতমের মতো রাস্তায় মৃত দেখে, বেড়িয়েছি আলোর সন্ধানে। সারাদিন ঘুরে শেষে বাড়ি ফিরে দেখি- সন্ধ্যা প্রদীপ হাতে তুমি, পৃথিবীর সমস্ত আলো অনায়াসে তুলসী মঞ্চে ফেলে রেখে গেলে। সারারাত ঘরময় পায়চারী করি মাথার ওপর ঘোরে বৈদ্যুতিক পাখা। মাঝে মাঝে ভয় হয় – মাটিতে পড়েছে যেটা আমার নিজেরই ছায়া কি না! দু একটা শত্রু থাকলে মনে হয় – নাহ্ বেঁচে আছি; এভাবে একা একা অন্ধকারে মিশে... শুয়ে থাকার দিনও শেষ হয়ে এলো। দরজা খোল মা- এভাবে একটা ঘরে এতদিন বেঁচে থাকা ওষুধ খাওয়ার থেকে বেশি কষ্টকর। পাশের ঘর বলতে জংলার গাছ; কি একটা লাল পোকা – প্রতিদিন সন্ধ্যে হলে মোমবাতির কাছে; আগুনের রঙ বদলানো দেখে যায়, অথচ আমার ভাষা সে কিছুই বোঝে না! সময় ফুরিয়ে এলো। ফিরে দেখা সুতোদের জট এবার কাটিয়ে উঠে, দরজা জানালা সামান্য আলোর কথা মুখে তুলেছিল... আক্ষেপ সে সবে নয়- ভাবি শুধু – কতই কবিতা না পড়াই রেখে যেতে হ’ল। দরজা খোল মা।” BengaliBengali PoetryBengali PoetsBengali QuoteBengali AuthorBengali Dialogue Author:মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
“মনে হয় মার চোখে পাতা নেই মাছেদের মতো আমার পড়ার স্বর মায়ের গলার কাছে সার বেঁধে এসে দাঁড়িয়েছে এঁটো ভাত গন্ধ ছাড়ে আরশোলা হেঁটে এসে দেখে তার মতো এক প্রাণী, বিবর্তন হয় নি কখনো একা জেগে বসে আছে কখন ছেলের পড়া হবে” BengaliBengali PoetryBengali PoetsBengali QuoteBengali AuthorBengali Dialogue Author:মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়