Quotessence
Home / Topics / Bengali Quotes

Bengali Quotes

Browse 106 quotes about Bengali.

Bengali Quotes

“কী হয় ঝড়ের সাথে ফেলে দেওয়া চিঠি উড়ে এলে? হয় তো বা পড়ে দেখি আরেকবার, অভ্যাসবশত। যদিও জানি না, সময়ের সাথে অর্থ বদলে যায় কি না। অথচ দু'বার আমরা মানুষ পড়ি না।”

“মাঝে মাঝে এমনও হয়েছে- যা কিছু বলার ছিল লিখেছি সাধ্যমত তোমাকে বোঝাতে। তারপর মনে হল- হয় তো আমার কথা তোমাকে ক্লান্ত ক'রে তোলে। তাই সব মুছে দিয়ে চুপ ক'রে গিয়েছি সহসা।”

“বুকের বাঁ দিকে কোন উপমা থাকে না, একমাত্র হৃদ্-রোগী জানে। তুমি এসে শিখিয়েছ - প্রকৃত একাকী হ'লে মৃত্যুভয় কেটে যেতে থাকে; মানুষ গাছের মতো নির্লিপ্ত হয়ে যায়; কাটা পড়ে, তবু প্রাণে আঘাত লাগে না।”

“যদি এ সহজ সত্য বুঝে নিতে পারো- আমার কিছুই নেই কবিতা লেখার। যে আঘাত অপরাধ তোমাকে দিয়েছি, শিশুর মতন সহজাত, ফিরিয়ে দেবেই যদি অসময়ে কেন যে ফেরালে। তোমাকে দেবতা রূপে যে দানব বসায় আসনে তাকে না শাসন দিও; প্রেম ভরে দিলে অবহেলা। আমাকে বিবস্ত্র করে সকলের সামনে নিয়ে ফেলো। মানুষ দেখুক, এই লোমহীন হৃদযন্ত্র থেকে মৃত নাগরিক শব্দে যে শিশির প্রার্থনা শোনায়, সে জানে রোদের হাতে মৃত্যু তার বড় নমনীয়।”

“ভালোবাসা ভিক্ষুকের আধুলির মতো তার কোন সঞ্চয় নেই মালিকানা বদল একদিনের ব্যাপার তবুও ভিখারি কত আশা নিয়ে থাকে উপেক্ষা ভরেও যদি ছুঁড়ে দেয় কেউ সে বলে - ঈশ্বর মঙ্গল করুন। আমরা বোকার মতো আধুলি জমাই ঈশ্বরকে দোষ দি, আচল বেরোলে । - মৃগাঙ্ক শেখর গঙ্গোপাধ্যায়”

“মিথ্যেগুলো যত্ন ক'রে সাজাই ঘরে চুরি যাওয়ার ভয়ে বসাই খুব পাহারা এখন আমার সত্যি ভীষণ ইচ্ছে করে আমাদের মধ্যে আর কিছুই না থাক মিথ্যে ছাড়া।”

“আমার অসুখ করে। কী যে অসুখ করে বুঝতে পারি না। ডাক্তার তাড়া দেয়- পাঠায় একাকী এক অন্ধকার ঘরে। আমি ভাবি- এ তোমার বুকের ভেতর। মেঝেতে পায়ের ছাপ, দেয়ালে নখের। বোঝা যায় এতোদিন অন্য কেউ ছিল। চলে গেছে, রেখে গেছে অপেক্ষার দাগ। এ ঘরে জানলা নেই। যেটুকু বাতাস ঐ তোমার শ্বাসের। পরজীবী বেঁচে থাকা। তুমি যদি রাগ করো, দমবন্ধ করে রাখো, আমি তবে বাঁচি কী উপায়। জানো আমি ভুলে যাই- ওষুধ সময়ে খেতে, জল ঠিক মনেও পড়ে না। ঘাম হ'লে মনে হয় - ফ্যান তো চালানো ছিল, বন্ধ হয়েছে ঠিক কবে ? অথচ তোমার কথা - মনে পড়ে মনে পড়ে ভুলতে পারি না। ওষুধটা কড়া খুব; ডাক্তার বলেছিল - ঘুম হ'লে সব সেরে যাবে। যেন এ ঘুমের কোনো নির্দিষ্ট মানুষ থাকে না। ইদানিং নিজেকেও ঠিক যেন মানুষ লাগে না; মনে হয়- কোন ঘড়ি, দম দিতে ভুলে গেছে কেউ। তুমিও তো দিনমানে দু'বার তাকাও বন্ধ হয়ে পড়ে আছি তাই আর বুঝতে পারো না।”

“যক্ষ-প্রিয়ার চিঠি দিতে নিতে মেঘ; কখন হয়েছে ঘন তার প্রেমাবেগ। অথচ প্রকাশে যত কুণ্ঠা ছিল তার ধারণে কৃষ্ণ হ'ল, বিষ-উদ্‌গার। যতবার আর ভার পারে না সে নিতে বৃষ্টি হয়ে ততবার ঝরে পৃথিবীতে।”

“এতটা পুড়িনি আগে; সেইবারও জ্বেলেছিলে, মোমবাতি মনে ক'রে। আমিও চাদর ভেবে তোমাকে জড়িয়ে গায়, সারারাত কাটিয়েছি গঙ্গার ধারে। I haven't burned this much before; Even that time you lit (me) , Thinking of (me) as a candle. I too, thinking of you as a shawl, wrapped you around my body, (and) spent the whole night by the Ganges.”

“আমার কিছুই করার থাকে না মাঝে মাঝে পুড়িয়ে দিতে হয় সদ্য পাকা ধান মাঠকে মাঠ। ১ দূরের স্টেশন থেকে প্রথম ট্রেনের আওয়াজ, বুঝতে পারি ভোর হল। মনে পরে - প্রেমিকারা ডেকে দিত; একটা সময় - মায়ের গলার স্বর পাক খেয়ে ঢুকে থামত কানের ভেতর। সেসব শীতের দিনে, জানি না কোথার থেকে আজানের ডাক- বাবার রাস্তা ধ’রে কোচিং যেতাম। কোনদিন সময়েতে এলার্ম বাজে নি, তোমার যাওয়ার, তাই, বহু পর ঘুম ভেঙেছিল। কিছুকিছু ঘুম থাকে- ভাঙলে, বহুদিন কোন ঘুম আসে না। দূরের স্টেশন থেকে প্রথম ট্রেনের ডাক, চলে যাচ্ছি কলকাতা ছেড়ে। ২ দাদা কবে কলকাতা ছেড়ে গ্যালো মনে পড়ে না। কিছুকিছু ছেড়ে যাওয়া বহুদিন না বোঝাই থাকে। বন্ধুরা বিদেশ গেলে কলকাতাও বহুদিন বুঝতে পারে না- কখন ত্রিকোণমিতি, ভূমিকেও লম্ব করে দেয়। ৩ আমরা আর কোন মিছিলে দাঁড়াব না হারাব না কোন ব্রাজিল বেঙ্গল ধমকে কেড়ে নেওয়া হাতের সিগারেট দু এক দিন থাক কথাও বন্ধ গোর্খা মেয়েটিকে বলাও হবে না রবির গানে তার এখনো চোখে জল আমরা ছেড়ে যাব - বিদেশে কলকাতা, গুগুল আর্থে প্রিয় মফস্বল। ৪ রাস্তারা এখন আর বাড়ি অব্ধি ছেড়ে যায় না বলে না, বোকাচোদা, আমার গা’য় না, একটু ঝুঁকে ড্রেনে বমি কর। বন্ধুরা বাইরে চলে গেলে কলকাতার রাস্তাঘাট নির্লিপ্ত হয়ে যায়।”

“কথা বলুন রাস্তায় বেরিয়ে যে কোন কারোর সাথে চেনা বা অচেনা দেখবেন, কত মানুষ কথা বলতে চায় চুপ করে আছে শুধু – এই ভেবে – উল্টোদিকের মানুষটা যদি মুখ ঘুরিয়ে চলে যায় ! - লোকে কী ভাববে !”

“ভুলে যেতে এতো কষ্ট হয় ! পড়া বলতে গিয়ে কত হোঁচট খেয়েছি । স্যারের বেতের দাগ নীল হয়ে জেগেছে শরীরে । এখন শরীর নীল তবু তুমি জেগে আছ বলতে না পারা সব কথার ভিতর ।।”

“দরজা খোল মা। ওধারের ছিটকিনিতে জং পড়ে আছে, সিঁদুর শুকোলে যে রঙ নেয় সিঁথি; ‘মা’র কাছে বাতাস তো সন্তানের শ্বাস’ বলতে মা, মনে আছে? জ্বরের ওপাশ থেকে; জলপটি, সরু কোন নদী কপালে বুলিয়ে দিতে; তাই পার হতেই এসেছি। শেষ লঞ্চ ছেড়ে গেলে আঁচলের সুতো ছিঁড়ে দিও। কতবার গৌতমের মতো রাস্তায় মৃত দেখে, বেড়িয়েছি আলোর সন্ধানে। সারাদিন ঘুরে শেষে বাড়ি ফিরে দেখি- সন্ধ্যা প্রদীপ হাতে তুমি, পৃথিবীর সমস্ত আলো অনায়াসে তুলসী মঞ্চে ফেলে রেখে গেলে। সারারাত ঘরময় পায়চারী করি মাথার ওপর ঘোরে বৈদ্যুতিক পাখা। মাঝে মাঝে ভয় হয় – মাটিতে পড়েছে যেটা আমার নিজেরই ছায়া কি না! দু একটা শত্রু থাকলে মনে হয় – নাহ্‌ বেঁচে আছি; এভাবে একা একা অন্ধকারে মিশে... শুয়ে থাকার দিনও শেষ হয়ে এলো। দরজা খোল মা- এভাবে একটা ঘরে এতদিন বেঁচে থাকা ওষুধ খাওয়ার থেকে বেশি কষ্টকর। পাশের ঘর বলতে জংলার গাছ; কি একটা লাল পোকা – প্রতিদিন সন্ধ্যে হলে মোমবাতির কাছে; আগুনের রঙ বদলানো দেখে যায়, অথচ আমার ভাষা সে কিছুই বোঝে না! সময় ফুরিয়ে এলো। ফিরে দেখা সুতোদের জট এবার কাটিয়ে উঠে, দরজা জানালা সামান্য আলোর কথা মুখে তুলেছিল... আক্ষেপ সে সবে নয়- ভাবি শুধু – কতই কবিতা না পড়াই রেখে যেতে হ’ল। দরজা খোল মা।”

“মনে হয় মার চোখে পাতা নেই মাছেদের মতো আমার পড়ার স্বর মায়ের গলার কাছে সার বেঁধে এসে দাঁড়িয়েছে এঁটো ভাত গন্ধ ছাড়ে আরশোলা হেঁটে এসে দেখে তার মতো এক প্রাণী, বিবর্তন হয় নি কখনো একা জেগে বসে আছে কখন ছেলের পড়া হবে”

“ঈশ্বর দেহ পাল্টালেন – ডুবে যাওয়া মালা, ফুল, আশীর্বাদী হাত ভেঙ্গে পাড়ার ছেলেরা ঈশ্বরের মিমিক্রি ফাজলামি কেউ তাঁর মাথাটুকু নিয়ে একটা বাচ্চা ছেলে। অনেকক্ষণ দাঁড়িয়ে। কি চাই? বলে, একটা কিডনি হবে কিনা ।”

“শান্ত ও চিররুগ্ন এক কিশোর আমি এঁকেবেঁকে চলে যাচ্ছিলাম চারিদিকে। শেষমেশ পড়েছি কবিতার আসল খপ্পরে, দুরারোগ্য স্বপ্নে। স্বপ্ন অনেক বেশি ক্ষতিকারক। স্বপ্ন কিশোরের পকেট ভরে তুলতে থাকে অসম্ভবের সোনাদানায়, মগজের মধ্যে রুয়ে দিতে থাকে আজগুবি ধরনের লতাপাতা ও ফুল-ফলের চারা, কানের মধ্যে বাজিয়ে চলে পাশের কামরার অন্ধকারের কনুই ও হাঁটুর শব্দ, অজানার গোপন ফিসফাস। স্বপ্ন মেলার মধ্যে নিষিদ্ধ ভিড়ে কানকো ধরে টেনে নিয়ে একদম ফতুর করে ছেড়ে দেয়। ফতুর হয়ে কিশোর ঘুরতে থাকে স্বপ্নের মেলার সুন্দরের আয়োজনের দুয়ারে দুয়ারে। কিন্তু সকল দুয়ারেই সাজানো ঝিলিকমিলিক দৌবারিক। সব দরোজা পাহারাদারদের দখলে। কিশোর দেখে, সুন্দরের সব দরোজায় বসে গেছে টিকিট কাউন্টার। হ্যাজাক জ্বালিয়ে নাভিতে আচমকা লাফিয়ে ওঠে সার্কাসের তাঁবু। কিশোর তার টিকিটবিহীন হৃদয় নিয়ে ঘুরতে থাকে সুন্দরের এক প্রবেশ-পথ থেকে আরেক প্রবেশ পথের দিকে। উঁকি মারে ফতুর কিশোর : একাগ্র, নিঃসঙ্গ ও নির্লিপ্ত।”

“স্বপ্নেই শুধু দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় শৈশব। সব ধুলোবালি খোলামকুচি, সব উড়ে-যাওয়া আঁচল রঙিন পরকলা জুড়ে জুড়ে আঁকা সব মুখচ্ছবি বৃষ্টি বাদলের ভিজে গন্ধের ভিতরে লুকিয়ে কাঁদার সুখ। স্বপ্নেই শুধু আরেকবার অগাধ জলের ভিতর থেকে মুখ তুলে তাকায় ছেলেবেলার লাল শালুক।”

“In 1879 the Bengali scholar S.M. Tagore compiled a more extensive list of ruby colors from the Purana sacred texts: ‘like the China rose, like blood, like the seeds of the pomegranate, like red lead, like the red lotus, like saffron, like the resin of certain trees, like the eyes of the Greek partridge or the Indian crane…and like the interior of the half-blown water lily.’ With so many gorgeous descriptive possibilities it is curious that in English the two ancient names for rubies have come to sound incredibly ugly.”

“Sangeeta Bandyopadhyay is a stylistically daring writer in love with surrealism, credited with being 'the woman who reintroduced hardcore sexuality to Bengali literature'. But though the (male) establishment used this label of erotica to dismiss her work, the sex scenes have exactly the same transgressive function as her use of chronology and narrative voice.”

“Death is not extinguishing the light; it is only putting out the lamp because the dawn has come.”